বিজ্ঞপ্তি
২০২৫ শিক্ষাবর্ষে ছুটি ও মূল্যায়ন/পরীক্ষার সময়সূচি
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহে পাঠদান, ছুটি ও মূল্যায়ন কার্যক্রম নিম্নরূপভাবে পরিচালিত হবে।
১। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
২০২৫ শিক্ষাবর্ষে (সাপ্তাহিক ছুটি ব্যতীত) মোট ৭৬ (ছিয়াত্তর) দিন ছুটি নির্ধারিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছুটিসমূহ হলো—
-
শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন:
১৪ ডিসেম্বর ২০২৪ খ্রি. (শনিবার) থেকে ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. (শনিবার) পর্যন্ত। -
ঈদুল ফিতর উপলক্ষে ছুটি:
২৯ মার্চ ২০২৫ খ্রি. থেকে ১০ এপ্রিল ২০২৫ খ্রি. পর্যন্ত। -
ঈদুল আজহা উপলক্ষে ছুটি:
০৫ জুন ২০২৫ খ্রি. থেকে ২২ জুন ২০২৫ খ্রি. পর্যন্ত।
এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, জন্মাষ্টমী, ঈদে মিলাদুন্নবি (সা.), আশুরা ও অন্যান্য জাতীয় ও ধর্মীয় দিবসে সরকার নির্ধারিত তারিখ অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকবে।
২। সাময়িক মূল্যায়ন ও পরীক্ষার সময়সূচি
২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের জন্য নিম্নোক্ত পরীক্ষা গ্রহণ করা হবে—
ক) অর্ধবার্ষিক/ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা
পরীক্ষার সময়কাল: ২৪ জুন ২০২৫ খ্রি. থেকে ১০ জুলাই ২০২৫ খ্রি.
পরীক্ষার দিন সংখ্যা: ১২ দিন
ফলাফল প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ খ্রি. (রবিবার)
খ) নির্বাচনী পরীক্ষা
পরীক্ষার সময়কাল: ১৬ অক্টোবর ২০২৫ খ্রি. থেকে ৩০ অক্টোবর ২০২৫ খ্রি.
পরীক্ষার দিন সংখ্যা: ১২ দিন
ফলাফল প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ খ্রি. (সোমবার)
গ) বার্ষিক পরীক্ষা
পরীক্ষার সময়কাল: ২০ নভেম্বর ২০২৫ খ্রি. থেকে ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.
পরীক্ষার দিন সংখ্যা: ১২ দিন
ফলাফল প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. (মঙ্গলবার)
৩। নির্দেশনা
নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পরীক্ষায় অংশগ্রহণ করা এবং শিক্ষকগণকে পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।